শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৯:১৭ পিএম, ২০২৬-১১-১৬
৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
সভায় নানিয়ারচর রত্নাঙ্কুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, খামারপাড়া বন বিহার অধ্যক্ষ মঙ্গলদর্শী মহাস্থবির, ডলুছড়ি শ্রাবস্থি ভাবনা কুঠির এর অধ্যক্ষ সমাধি আলো স্থবির ও দিবাত্তয় লেমুছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ আধিরত্ন স্থবির ধর্মীয় দেশনা প্রদান করেন।
এর আগে কঠিন চীবর দান অনুষ্ঠানে আগত পুন্যার্থীরা বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান, কল্পতরু দান সম্পন্ন করে। পরে ধর্মীয় গুরুদের উদ্দেশ্যে রাতভর তৈরি করা কঠিন চীবর দান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার মানুষের উন্নয়নে আমাকে জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। যাতে করে বৈষম্যহীনভাবে পার্বত্য এলাকার উন্নয়ন করা যায়। পাহাড়ি বাঙালি সহ সকল জাতি গোষ্ঠীর উন্নয়নে আমি কাজ করতে চাই।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ সাব্বির, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সহ সভাপতি রণ বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শীত-কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তরীয় হিমেল à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্পà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো নিজস্ব ওয়েবসাইট ও পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালুর মাধ্যমে ডিজিটাল যুগে প্রবেশ করেছ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চা...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটিতে '২২...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited