বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিরাপত্তাবিষয়ক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৩৫ পিএম, ২০২২-০৭-১৮

নিরাপত্তাবিষয়ক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেনের নিরাপত্তাবিষয়ক সংস্থার (এসবিইউ) প্রধান ও প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতাধর সংস্থা দুইটির বিশ্বাসঘাতকতার ঘটনার কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলেনস্কি।

রোববার (১৭ জুলাই) এ আদেশ দেওয়া হয়। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন ইভান বাকানোভ, যিনি জেলেনস্কির ছোটবেলার বন্ধু ও ইরাইনা ভেনেদিক্তোভা। তাদের বরখাস্ত করার বিষয়টি প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অন্য একটি টেলিগ্রাম পোস্টের মাধ্যমে জেলেনস্কি জানিয়েছেন, সংস্থার সদস্যরা রাশিয়ার সঙ্গে সহযোগিতা করার অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে বলে তাদের বরখাস্ত করা হয়েছে। জেলেনস্কি জানান, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ৬৫১টি মামলা শুরু হয়েছে। ৬০ জনের বেশি সাবেক কর্মী এখন রাশিয়ার দখলকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে।

রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এমন অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রধানদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে। এর প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হবে বলেও জানান তিনি।
জেলেনস্কি ভেনেদিক্তোভার পরিবর্তে তার ডেপুটি ওলেক্সি সিমোনেনকোকে নতুন প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত করেছেন।

গত পাঁচ মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এখনও থামার কোনো লক্ষণ নেই। কয়েক মাসের যুদ্ধে বহু হাতহতের ঘটনা ঘটেছে দেশটিতে। দেশ ছেড়ে পালিয়েছেন কয়েক লাখ ইউক্রেনীয়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর