বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ

নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:০৬ পিএম, ২০২৩-০২-২৮

নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক করেছে পুলিশ। নড়াইলে অলোক কুন্ডুর ট্রাক ভর্তি ৪৪০ বস্তা টিএসপি সারসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের মুচিপোল এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। অলোক কুন্ডু ওই সার নিজের দাবি করলেও তাৎক্ষনিকভাবে তার পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারসহ ট্রাকটি আটক করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, প্রত্যক্ষদর্শী, পুলিশ জানায়, ট্রাকে সার রাতের আধারে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর যশোর-ট- ১১-৪১৫৮ ট্রাকটি মুচিপোলে পৌঁছালে  ট্রাকটি থামালে চালক মিজানুর রহমান জানান অলোক কুন্ডু সার বোঝাই ট্রাকটি তার অফিসের সামনে রাখতে বলেছে। পরক্ষনে বলেন, একটি তেলের পাম্পে নিয়ে যেতে বলেছে। বিষয়টি সন্দেহ হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমানকে জানালে পুলিশ পাঠান।

এসময় সারের মালিক দাবি করা সার সিন্ডিকেট হোতা অলোক কুন্ডু এসে নিজের সার দাবি করে বলেন, সার মাইজপাজা ও কালিয়া যাবে। মাইজপাড়া এক সড়ক আর অন্য সড়কে কালিয়া কিভাবে যাচ্ছে। প্রায় একঘন্টাপর কিছু মেম নিয়ে আসেন তাতে অলোক কুন্ডুর কোন সার নেই। সার লোহাগড়ার ডিলার মিলন সাহার ৭৫ বস্তা এবং কালিয়ার সার ডিলার তপন দত্তর ৩৬৫ বস্তা সার।

তাহলে অলোক কুন্ডুর কাছে সার, মেমো বা গেট পাস কেন এ নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়। আবার সরকারি সার গোডাউন থেকে রাতের আধারে ট্রাকে করে কোথায় যাচ্ছিলো ? ডিলারের কোন লোক নেই কেন ? ডিলারের প্রতিনিধি ছাড়া সার কাকে দেয়া হলো ?

এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, সার সিন্ডিকেটের প্রধান অলোক কুন্ডুর নামে বে নামে সার ডিলার নিয়োগ দেখিয়ে বিভিন্ন সময়ে সার তুলে অন্য জেলায় কালো বাজারে বিক্রী করে থাকেন।

নিয়ম রয়েছে এক জনের নামে একটি ইউনিয়নের ডিলার দেয়া যাবে। এ নিয়মের তোয়াক্কা না করে অলোক কুন্ডুর নামে মাইজপাড়া ও মুলিয়া ইউনিয়নের ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

দুজন ডিলারের মধ্যে লোহাগড়ার উপজেলা কৃষি অফিসার জানান এই নামে কোন ডিলার নেই।

এমন শত প্রশ্নের উত্তর খুজতে রাত ১০টার দিকে পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান ঘটনাস্থলে আসেন।

রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে ঘটনাস্থলে আসেন সহকারী কমিশনার(ভূমি) সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ। রাতে সারসহ ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়। আজ মঙ্গলবার যাদের নামে সারের মেমো তাদের হাজির হতে বলা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) সদর সেলিম আহম্মেদ, কৃষি অফিসার রোকোনুজ্জামান, ওসি মাহামুদুর রহমান। 

সহকারী কমিশনার(ভূমি) সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ নড়াইল বলেন, সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামাননড়াইল বলেন, সারসহ ট্রাকটি আটক করা হয়েছে।  মঙ্গলবার যাচাই বাছাই করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর