বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আগামী জুলাই এ মতিঝিলে দেখা যাবে স্বপ্নের মেট্রোরেল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:০৪ পিএম, ২০২৩-০৪-০৩

আগামী জুলাই এ মতিঝিলে দেখা যাবে স্বপ্নের মেট্রোরেল

উত্তরা থেকে আগারগাঁও রুটে যাত্রী নিয়ে চলাচল করছে মেট্রোরেল। অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৯২ দশমিক ৫৯ শতাংশ। প্রস্তুত উড়াল রেললাইন, বিদ্যুৎ সঞ্চালন ক্যাবল কিংবা দ্বিতীয় ধাপের ৭টি স্টেশন। এখন শুধু অপেক্ষা মেট্রোরেলের জন্য।

যাত্রী উঠানামার এক্সিট-এন্ট্রি আর ছোটখাটো কিছু কাজ বাদে দ্বিতীয় ধাপের স্টেশনগুলোতে গড়ে ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আর সরকারি বিতরণ সংস্থাগুলোর বিদ্যুৎ সংযোগ পেলে আগামী জুলাইয়ে মতিঝিল থেকে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)। তবে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হবে আগামী ডিসেম্বর নাগাদ।

মেট্রোরেল লাইন-৬ এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ‘জুলাই মাস থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে। হাতে সময়ও নেই। তবে পরীক্ষামূলকভাবে মতিঝিল পর্যন্ত চলাচলের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

আগারগাঁও পর্যন্ত চালু হওয়ার পর আগ্রহের কেন্দ্রবিন্দু এখন তবে মতিঝিল থেকে মেট্রোরেল চলাচল করবে।আগারগাঁও থেকে মতিঝিল পুরো ৮ কিলোমিটারের বেশি অংশের উড়ালপথ নির্মাণকাজ শেষ। এর ওপর বসে গেছে আসা যাওয়ার জন্য ১৬ দশমিক ১৯ কিলোমিটার ট্র্যাক রেললাইন।আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মতিঝিল রিসিভিং সাব-স্টেশনের ভবন নির্মাণ সম্পন্ন করে যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন ও ১৩২ কেভি ক্যাবল লেইং-এর কাজ সম্পন্ন হয়েছে।

মেট্রোলাইনের এই অংশে মতিঝিলে নির্মিত ১৩২ কিলো ভোল্ট সাব স্টেশন থেকে শক্তি যোগান আসবে। সাব স্টেশন থেকে মেট্রোর বিদ্যুৎ সঞ্চালন লাইনে উচ্চগতির ক্যাবল টানাসহ সকল সরঞ্জাম বসানো হয়ে গেছে। এর আগে মেট্রোতে বিদ্যুৎ সঞ্চালনের জন্য রেল-ট্র্যাকের ওপর দিয়ে টানা আগারগাঁও থেকে মতিঝিল ১৬ কিলোমিটারের বেশি অংশের ওসিএস ক্যাবল টানার কাজ শেষ হয়েছে।

সবমিলিয়ে ইলেকট্রিক্যাল আর মেক্যানিক্যাল অংশের ছোটখাটো ১০ শতাংশেরও কম কাজ বাকি আছে। এসব কাজ তিন মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর