বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম সমিতি ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতলো এফসি লোহাগড়া

মালয়েশিয়ায়

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৩ পিএম, ২০২৫-০৯-২৫

চট্টগ্রাম সমিতি ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতলো এফসি লোহাগড়া

চট্টগ্রাম সমিতি ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে এফসি লোহাগড়া। আট দলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এফসি লোহাগড়ার কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে সিএফসি সাতকানিয়া।
চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, মহানগর ও কক্সবাজারের খেলোয়াড় নিয়ে গঠিত মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং সিটি সেন্টারে লালাপোর্ট ফুটসাল হাবে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনি।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান, সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি আব্বাস হোসেন, মোহাম্মদ শাহাব উদ্দিন সিআইপি, ব্যবসায়ী মার্শাল পাভেল, ব্যবসায়ী সালাউদ্দিন, শওকত হোসেন, বিডিএফসি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, আল আমিন মোস্তাক, আশরাফ হোসেন প্রমুখ।
খেলায় রেফারি হিসেবে সুনিপুণ দায়িত্ব পালন করেছেন বিডিএফসি মালয়েশিয়ার ইকবাল, মঈনুল, আলী ও মোহাম্মদ আরাফাত।
বক্তব্যে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা রফিক আহমদ খান বলেন, বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই তরুণ। তরুণদের সবচেয়ে বেশি আকর্ষণ করে খেলাধুলায়। তা বোঝা গেলো এই টুর্নামেন্টের মাধ্যমে। টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করার জন্য দর্শকদের সমাগম ও আনন্দ উল্লাস দেখে সত্যিই অভিভূত। এই খেলাধুলার মাধ্যমে আনন্দ যেমন পাওয়া যায় তেমনি খেলাধুলা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার অন্যতম নিয়ামক।
চট্টগ্রাম সমিতি ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতলো এফসি লোহাগড়া
চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনি বলেন, আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির অনেকের পরিশ্রমের সুফলে এই টুর্নামেন্ট সফলভবে সম্পন্ন করতে পেরেছি। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দল খুব ভালো ফুটবল নৈপুণ্য দেখিয়েছে। তিনি চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দলসহ টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক দলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলই ভালো ফুটবল খেলেছে। সবদলের অসাধারণ ক্রিড়াশৈলী দর্শকেরা দারুণ উপভোগ করেছেন। সুশৃঙ্খলতার সাথে টুর্নামেন্ট সম্পন্ন করায় তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। টুর্নামেন্ট আয়োজনে যারা অর্থ-শ্রম ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ।
টুর্নামেন্টে সুশৃঙ্খল দলের পুরস্কার পায় ডায়নামিক পটিয়া দল। টুর্নামেন্টে ৪ গোল দিয়ে ম্যান অব টুর্নামেন্ট হন এফসি লোহাগড়া দলের ফরহাদ। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্যান্য দলগুলো হচ্ছে কর্ণফুলী স্পোর্টস একাডেমি , চট্টগ্রাম একাদশ, কক্সবাজার আল হেলাল, আনোয়ারা সিটিজি ও চট্টগ্রাম মহানগর দল।
টুর্নামেন্টের খেলায় অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড় চট্টগ্রামের আঞ্চলিক ভাষাভাষী এবং চট্টগ্রাম ও কক্সবাজারের স্থায়ী বাসিন্দা। টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করার জন্য কুয়ালালামপুর ও আশপাশের এলাকায় বসবাসকারী চট্টগ্রামবাসীরা ভিড় করেন। অসংখ্য দর্শকে পরিপূর্ণ ছিল মাঠের বাইরে। দর্শকেরা আনন্দ উল্লাসের সাথে খেলা উপভোগ করতে দেখা যায়। হাংতুয়া, বুকিত বিনতাং, টাইমস্কয়ার, পুড়ু এলাকায় বসবাসকারী বাংলাদেশের অন্যান্য জেলার প্রবাসীরাও খেলা উপভোগ করেছেন।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত


গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর