শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২৬-১০-১৪
গাইবান্ধা প্রতিনিধি :
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জাতীয় পার্টি, গাইবান্ধা জেলা শাখা বুধবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শহরের কাঠপট্টির পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আব্দুর রশীদ সরকার, জেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন শাহীনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
পরে পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি সরোয়ার হোসেন শাহীন। তিনি বলেন, ষড়যন্ত্র করে ও হামলা চালিয়ে দেশের মানুষের মন থেকে জাতীয় পার্টিকে মুছে ফেলা যাবে না। কারণ দেশের উন্নয়ন-অগ্রযাত্রা শুরু হয়েছিল জাতীয় পার্টির আমলেই। তিনি পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দুষ্কৃতকারীদের বিচারের আওতায় নেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
প্রসঙ্গত গত ১২ অক্টোবর সোমবার সকালে ঢাকার উত্তরায় জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
আমাদের বাংলা ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাস নয় - সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 'একটাই লক্ষ-হতে হবে দক্ষ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সকালে à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তখন তার বয়স সবেমাত্র ১২। পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শৈশ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited