শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৬:৪৬ পিএম, ২০২৪-০৭-১৫
চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত অফিসার-ফোর্সের (জুন-২০২৪) মাসের সামগ্রিক কর্ম মূল্যায়ণে জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনীত হয়েছেন সহকারি পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মোঃ মনিরুল ইসলাম।
১৪ জুলাই (রবিবার) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে পুলিশ সুপার, চট্টগ্রাম এস. এম. শফিউল্লাহ্ বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়। পুলিশ সুপার ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভা শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মীরসরাই সার্কেল অফিসারকে বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। এ স্বীকৃতি অর্জনে মীরসরাই সার্কেল অফিসার এর মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), এ.এন.এম ওয়াসিম ফিরোজসহ সহকারি পুলিশ সুপারবৃন্দ, সকল সার্কেল ও অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited