শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫১ পিএম, ২০২৫-০৭-০৭
সিরাজগঞ্জ ব্যুরো চীফ:
চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। গত ২ জুলাই সিরাজগঞ্জে যুগ্ম জেলা জজ-৩ এর বিচারক মিশকাত শুকরানা এই কারাদন্ড প্রদান করেন।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি আব্দুল গফুর এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আব্দুস সামাদ সায়েম পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে।
দন্ডপ্রাপ্ত আব্দুস সামাদ সায়েম সিরাজগঞ্জের রেলওয়ে কলোনীর চাঁদ মিয়া মুন্সির ছেলে ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার দোগাছি গ্রামের সুরুত জামান তালুকদারের ব্যবসায়ী প্রতিষ্ঠান “ মেসার্স তালুকদার ট্রেডার্স এন্টারপ্রাইজ” থেকে এক্সকাভেটর
ভাড়া নেয় অঅব্দুস সামাদ সায়েম। ভাড়ার পাওনা টাকার জন্য আব্দুস সামাদ সায়েম ৫ লাখ টাকার চেক প্রদান করেন। ব্যাংকে চেকের সমপরিমান টাকা না থাকায় চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরে ২০২৩ সালের ৯ মার্চ আব্দুস সামাদ সায়েমকে লিগ্যাল নোটিশ পাঠায় সুরুত জামান তালুকদার। একই বছরের ১৬ এপ্রিল আব্দুস সামাদ সায়েমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited