শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৫:৩৬ পিএম, ২০২০-১১-২৮
গাইবান্ধা সদরে পিকআপ ভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ ইজিবাইকের অপর ৬ যাত্রী।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন গাইবান্ধা সদরের বউলার পাড়া গ্রামের মৃত আকালু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পলাশবাড়ী থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে তুলসীঘাট বুড়িরঘর এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। আহত হন ইজিবাইক চালকসহ ছয়জন। এদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে।
গাইবান্ধার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফায়েত হোসেন জানান, আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ইজিবাইক চালক ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited