শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২৫-১১-২৬
শাকিলা মেহজাবিন তুষি, রাঙ্গামাটি :
রাঙ্গামাটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় রাঙ্গামাটি প্রেসক্লাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা নিউজ ২৪. কম এর চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মো: মিনহাজুল আবেদীন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাখাওয়াৎ হোসেন রুবেল, বর্তমান সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ। প্রশিক্ষণে ডিজিটাল মিডিয়া বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited