শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:১৮ পিএম, ২০২৬-০৮-১৪
মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বাসস্ট্যান্ড ফুট ওভারব্রিজ সংলগ্ন ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি হার্ডওয়্যার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত এক কোটি টাকা বলে দাবি করেছেন দোকান মালিক।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে মুহূর্তের মধ্যে আগুন দোকানের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে হার্ডওয়্যার সামগ্রীসহ মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আগুনের খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকান মালিকের দাবি, অগ্নিকাণ্ডে দোকানে থাকা বিপুল পরিমাণ হার্ডওয়্যার সামগ্রী ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে তার অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ১৬ লাখ ৩৪ হাজà...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে করে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডাà...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বরà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় হোসেনপুরস্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited