বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় ভোট কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষক ও আনসার সদস্যর উপর হামলা

আনোয়ারায় প্রতিনিধি :    |    ১০:০৩ পিএম, ২০২২-০১-০৬

আনোয়ারায় ভোট কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষক ও আনসার সদস্যর উপর হামলা

দিনভর বিচ্ছিন্ন ঘটনা, সহিংসতা, বোমাবাজি ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দিনভর জাল ভোট, ভোট বর্জন, ব্যালট পেপার ছিনতাই ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে। এতে বেশ কিছু কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ বন্ধ থাকলেও পূনরায় ভোট গ্রহণ চলে দিনভর । সংঘর্ষে আহত হয়েছে প্রায় অর্ধশত, নিহত হয়েছে ১জন। নিহত ব্যক্তি হলেন, ৮নং চাতরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিংহরা এলাকার নেপাল দত্তের ছেলে নিহত অংকুর দত্ত। এদিকে জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে ভোট বর্জন করেছে তিন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন, ৯নং পরৈকোড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন সুজন ও ১০নং হাইলধর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শেখ সোলাইমান ও ২নং বারাশত ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। ভোট চলাকালীন রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে ৩টি ছুরি, শতাধিক লাঠি, রামদা ও ১৪টি হেলমেট উদ্ধার করেছে র‌্যাবের একটি দল। দুপুর আড়াইটায় পরৈকোড়া ইউনিয়নের ঔষখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী ওয়ারেস আহমেদ চৌধুরী ও প্রার্থী আল আমীন সমর্থকদের মধ্যে ভোট জালিয়াতি নিয়ে মারামারির ঘটনা ঘটে। এসময় কেন্দ্র ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই প্রার্থীর সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পরে ওই কেন্দ্রে ২ ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। 
অপরদিকে বেলা আড়াইটায় আসক ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি মোঃ শাহাবউদ্দিন, সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে যায়। সেই সময় সাগর, আরফাত ও সাবু নেতৃত্বে একদল দুর্বৃত্ত ভোট ডাকাতি করে আসছিলো । নির্বাচনী পর্যবেক্ষকরা বাধা দিলে এই সময় উপস্থিত আসকের নির্বাচনী পর্যবেক্ষ উপর হামলা করে । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানোর পরেও কোন ব্যবস্থা নেননি। 
হামলায় আইন সহায়তা কেন্দ্র(আসক) নির্বাচন পর্যবেক্ষক বিভাগীয় সেক্রেটারি সভাপতি মোঃ শাহাবউদ্দিন ও সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম ও আনসার ভিডিপির কমান্ডার মাহাতাব গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয় । আসক নির্বাচন পর্যবেক্ষক ও আনসার সদস্যদের উপর হামলা বিষয়ে নিন্দা জানিয়ে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ শাহাবউদ্দিন বলেন, আমরা ইউপি নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শনে যাই সেখানে কিছু প্রভাবশালী দুর্বৃত্তরা আমাদের উপর হামলা করে । এর সুষ্ঠু বিচার আশা চাই। তিনি আরো বলেন, ভোট কেন্দ্র প্রশাসন , পুলিশ সদস্য ছিলো । কেউ সহযোগিতায় এগিয়ে আসেনি । প্রশাসনের নীরব ভূমিকা রহস্যজনক বলে মনে করেন তিনি। অন্যদিকে , উপজেলার পূর্ব ঝিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বানচাল করার সময় পুলিশের হাতে আটক হয়েছেন নেজাম উদ্দিন নামে একজন সদস্য প্রার্থীসহ স্থানীয় চার সন্ত্রাসী। আটক সন্ত্রাসীরা হলেন, প্রার্থী নেজাম উদ্দিন, আজিজুল হক, সাকিব(২৫), ইসমাইল প্রকাশ মিয়া(৩০) ও শিবলু(২৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, নির্বাচনী সংঘর্ষে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ওষখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটেছে। এই কেন্দ্রে ২ ঘণ্টারও বেশি ভোটগ্রহণ বন্ধ ছিল। কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর