শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৩১ পিএম, ২০২০-০৮-২৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ জন নগর ও ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬৪৩৭ জন।
আজ রোববার (২৩ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে ১ জন ও উপজেলায় ১ জন করোনায় মারা গেছেন; ৪১ জন সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ০৩ জন, সিভাসুতে ০১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ০৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ০০ জন, শেভরণ ল্যাবে ০৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ২৯৪ টি। এর মধ্যে ১২৭ টি বিআইটিআইডিতে, ৩৭ টি সিভাসুতে, ৮২ টি চমেকে, ১৬ টি চবিতে, ০০ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ২৬ টি শেভরণ ল্যাবে এবং ০৬ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে চন্দনাইশের ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ২, হাটহাজারীর ৩ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৯০৭ জন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited