শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৩৩ পিএম, ২০২৬-০৪-০৬
রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদক সেবীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মোঃ আকাশ (২২) এবং মিল্টন বিশ্বাস (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মামলার আসামী ছাড়াও মাদক কারবারী ও মাদক সেবী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে শহরের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited