বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

পানামা পেপারস কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদে ডাক পড়েছে ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক :    |    ০১:৫৫ পিএম, ২০২১-১২-২০

পানামা পেপারস কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদে ডাক পড়েছে ঐশ্বরিয়ার

‘পানামা পেপার’ কেলেঙ্কারিতে ফের তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের জন্যই তাকে চিঠি পাঠিয়েছে ।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই বিষয়টি জানিয়েছে।

ইডি সূত্রের খবর, এর আগেও বার দু’য়েক ঐশ্বরিয়া তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দু’বারই বচ্চন পরিবারের বধূ তদন্তকারীদের চিঠি দিয়ে  নিষ্কৃতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণও করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এবার ঐশ্বরিয়া  জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেকারণেই আজ তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের দাবি। ইডি সূত্রের খবর, ঐশ্বর্য রাই বচ্চনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। সেসব নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ঐশ্বরিয়া হাজিরা দেবেন কিনা সেটা এখনও স্পষ্ট।

প্রসঙ্গত, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের। ওই  তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার কাণ্ডের তদন্ত করছে। দেশের পাশাপাশি বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল। এক শীর্ষ আয়কর আধিকারিক জানিয়েছেন, জোরকদমে তদন্ত চলছে। একাধিক দেশ থেকে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ঐশ্বরিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপারস’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক। পানামা কাণ্ডের তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি ‘টাস্ক ফোর্স’। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর