শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৩:৩৪ পিএম, ২০২৫-১০-২৮
সাবেক আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, ভারতের চাপে একাধিকবার তাকে নিয়মের ব্যত্যয় ঘটাতে হয়েছিল। সম্প্রতি দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এখন আগের তুলনায় রাজনীতি বেড়েছে, এবং বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) আইসিসির ওপর ব্যাপক প্রভাব বিস্তার করছে।
ব্রড বলেন, ‘ভারত এখন সব অর্থের উৎস। তারা কার্যত আইসিসি দখল করে নিয়েছে। তাই বলতে পারি, আমি এখন আর সেখানে না থাকায় কিছুটা স্বস্তি পাই। এখনকার এই পদ অনেক বেশি রাজনৈতিক হয়ে গেছে।’
নিজের আমলের একটি ঘটনার উল্লেখ করে ব্রড জানান, ভারতের এক ম্যাচে (যেখানে সৌরভ গাঙ্গুলি ছিলেন অধিনায়ক) ধীর ওভার রেটের কারণে দলটিকে জরিমানা করার কথা ছিল। কিন্তু তখন তিনি উপরমহল থেকে ফোন পান, ‘ভারত বলে একটু নমনীয় হোন, কিছু সময় বের করে নিন।’
ব্রড বলেন, “ভারত তখন তিন-চার ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী এটি জরিমানার পর্যায়ে পড়েছিল। কিন্তু ফোনে বলা হলো, ‘ভারত বলে একটু ছাড় দিন, সময় ম্যানেজ করে ফেলুন।’ তাই আমরা হিসাব পাল্টে সময়টা কমিয়ে আনলাম।”
তবে পরের ম্যাচে একই ঘটনা ঘটলে ভিন্ন নির্দেশনা আসে। ব্রড বলেন, “পরের ম্যাচে একই অবস্থা হলো। গাঙ্গুলি কোনো তাড়া দেননি বোলারদের। আমি আবার ফোন করলাম, জানতে চাইলাম, এবার কী করব? বলা হলো, ‘এইবার নিয়ম মতো জরিমানা দিন।’ এখান থেকেই বুঝেছি, রাজনীতি তখনও ছিল। এখনকার অনেক কর্মকর্তা হয় রাজনৈতিকভাবে সচেতন, নয়তো চুপ থেকে কাজ সারেন।”
ব্রডের মতে, তার ক্যারিয়ারের শুরুতে আইসিসিতে এত রাজনীতি ছিল না। কিন্তু এখন বিসিসিআইয়ের অর্থনৈতিক প্রভাব আইসিসির সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলছে। তার ভাষায়, ‘আইসিসির শীর্ষ পদগুলো এখন রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়ে গেছে।’
ক্রিস ব্রড তার ক্যারিয়ারে মোট ১২৩টি টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কলম্বোয় অনুষ্ঠিত টেস্ট ছিল তার শেষ ম্যাচ।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited