শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:২৮ পিএম, ২০২১-০৮-০১
সৌদিআরব প্রতিনিধি :
করোনা ভ্যাকসিন এর সকল ডোজ গ্রহণ করা অথবা করোনাভাইরাসে আক্রান্ত না থাকা ট্যুরিস্টদের জন্য আজ ১ আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে সৌদি আরবের সকল সীমান্ত। সৌদি আরবে ভ্রমণের পূর্বে ভ্যাকসিন গ্রহণ করার ফলে ভাইরাস থেকে সম্পুর্ণ সুরক্ষিত ট্যুরিস্টদের যদি ভ্রমণের ৭২ ঘন্টা পূর্বে করোনাভাইরাস পরীক্ষা করেন এবং এই পরীক্ষার করোনা নেগেটিভ সার্টিফিকেট লাভ করেন, তবে তিনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।এতে করে সেসকল ব্যক্তি দের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন থাকতে হবে না।
সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সৌদি আরবের ট্যুরিজমন্ত্রণালয় আজ ১ আগস্ট থেকে সৌদি আরবের ভিসা সম্বলিত সকল ভ্রমণকারীর জন্য উম্মুক্ত করবে সৌদি আরবের সকল সীমান্ত।
সৌদি আরবে ভ্রমণকারীদের মুকিম পোর্টালে নিজেদের করোনা ভ্যাকসিন গ্রহণ এর অবস্থা রেজিস্ট্রেশন করতে হবে।
মুকিম এপ্লিকেশনে রেজিস্ট্রেশনের পাশাপাশি তাওয়াক্কালনা এপ্লিকেশনেও রেজিস্ট্রেশন করে করোনা ভ্যাকসিন গ্রহণ বা হেলথ স্ট্যাটাস প্রদান করতে হবে, এবং যেকোন প্রতিষ্ঠান, শপিং মল, ইত্যাদিতে প্রবেশ এর সময় তাওয়াক্কালনা এপ্লিকেশনে হেলথ স্ট্যাটাস প্রদর্শন করতে হবে।
করোনা ভ্যাকসিনের ফাইজান, এস্ট্রাজেনেকা, মডার্না এর মধ্যে যেকোন কোম্পানির ভ্যাকসিন এর দুটি ডোজ, অথবা জনসন এন্ড জনসন ভ্যাকসিন এর একটি ডোজ গ্রহণ করেছেন, তাদেরকে সৌদি আরবে করোনাভাইরাস থেকে সম্পূর্ন সুরক্ষিত হিসেবে গন্য করা হবে I যদি কেউ সিনোফার্ম অথবা সিনোভ্যাক এর ভ্যাকসিন এর দুটি ডোজ গ্রহণ করে থাকেন, তবে তিনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তবে উপরে উল্লেখিত ভ্যাকসিন চারটির মধ্য থেকে যেকোন একটির একটি ডোজ গ্রহণ করতে হবে।
সকল ভ্রমণকারীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর প্রদত্ত নির্দেশনা ও করোনা সতর্কতা মেনে চলতে হবে। ভ্রমণকারীদের সর্বদা ফেস মাস্ক পরিধান করে থাকতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited