বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিএমইউ ভিসির কড়া বার্তা : বিশ্ববিদ্যালয়ের সব ক্রয় কার্যক্রম হবে স্বচ্ছ-দুর্নীতিমুক্ত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪৬ পিএম, ২০২৫-১১-২৩

বিএমইউ ভিসির কড়া বার্তা : বিশ্ববিদ্যালয়ের সব ক্রয় কার্যক্রম হবে স্বচ্ছ-দুর্নীতিমুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সব ধরনের কেনাকাটা নিয়ে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সতর্ক করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রয় কার্যক্রম হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। রোগী সেবা, চিকিৎসা শিক্ষা এবং গবেষণার উন্নয়নে ক্রয় কার্যক্রম অপরিহার্য, তবে আইন ও নিয়ম মেনে তা কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। রোববার (২৩ নভেম্বর) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে অর্থ ও হিসাব অফিসের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন ভিসি। কর্মশালায় মূল আলোচ্য বিষয় ছিল পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ ও রুলস ২০২৫। অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, রোগীদের প্রয়োজন ও কল্যাণে চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়নে ক্রয় কার্যক্রমের গুরুত্ব অপরিহার্য। তবে ক্রয় কার্যক্রম হতে হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। ক্রয় কার্যক্রমে বিধিবিধান মেনে চলতে হয়, যে কারণে কিছুটা জটিলতা মোকাবিলা করতে হয়। অনেকে এবার এসব কারণে ক্রয় কার্যক্রম থেকে বিরত থাকেন। এটা একেবারেই ঠিক না। তিনি বলেন, আমাদের অনেক সময় নতুন যন্ত্রপাতি ক্রয়, পুরাতন যন্ত্রপাতি মেরামতসহ নানা ধরনের কার্যক্রম সম্পন্ন করতে হয়। মনে রাখতে হবে ক্রয় হবে রোগীদের কল্যাণে আর আইনও মেনে চলতে হবে। আইন হয়েছে আটকানোর জন্য নয়, উন্নয়নের জন্য। তাই যারা ক্রয়ের দায়িত্বে আছেন, বিশেষ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে, তাদেরকে রোগীদের স্বার্থে, চিকিৎসা শিক্ষার স্বার্থে, বিভাগের উন্নয়নে ক্রয়ের দায়িত্ব অবশ্যই নিতে হবে। অবশ্যই তাদেরকে আরও উদ্যোগী হতে হবে। উদ্যোগী হলে নিয়ম মেনে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। বিএমইউ ভিসি আরও বলেন, জরুরি যেসব যন্ত্রপাতি প্রয়োজন বা মেরামত প্রয়োজন তাও নিয়ম মেনে ক্রয় সম্পন্ন করা সম্ভব। প্রয়োজনীয় অনেক কিছুই আগামী এক-দুই মাসের মধ্যেই ক্রয় করা সম্ভব। এজন্য আরএফকিউ, ডিপিএম, ওপেন টেন্ডারসহ বিভিন্ন ক্রয় পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাও প্রয়োজন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান (রতন)। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) আফরোজা পারভীন এবং ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের চিফ ইনস্ট্রাক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। বিভিন্ন বিভাগের ক্রয় কার্যক্রমের দায়িত্বে থাকা প্রায় ৪০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঞা, মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরিচালক মো. মাসুদ আলম, সহকারী পরিচালক মো. আবু নাজির, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রয় প্রক্রিয়া সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে রোগী সেবা ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর