শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৩ পিএম, ২০২৬-১০-০৮
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জকের ইউনিট ম্যানেজার ও বীমা এজেন্টদের সমন্বয়ে এক উন্নয়ন সভা বুধবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এই উন্নয়ন সভার আয়োজন করে। সভায় জেলা ও উপজেলার ডেলটা লাইফসহ বিভিন্ন ইনসিওরেন্সের কর্মকর্তা, ইউনিট ম্যানেজার, এজেন্ট ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। উন্নয়ন সভায় ‘স্লোগান ছিল স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণকে সংগে করে’।
গাইবান্ধা জকের উন্নয়ন ব্যবস্থাপক মো. আসোয়াদ আলীর সভাপতিত্বে উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন এসডিপি (উন্নয়ন) কেন্দ্রীয় কার্যালয়ের মো. মোজাম্মেল হোসাইন খান।
অবলিখন ও সেবার নির্বাহী কর্মকর্তা অরবিন্দ সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের অপারেশন বিভাগের মো. হাসান মিয়া, উন্নয় বিভাগের মো. শরিফুল ইসলাম, জক গাইবান্ধার ইনচার্জ শুধেন্দু শেখর ঘোষ, গাইবান্ধা পশ্চিম ইউনিটের ম্যানেজার মো. মতলুবর রহমান, গোবিন্দগঞ্জের বীমা এজেন্ট মো. সারোয়ার হোসেন, বীমা এজেন্ট রুমা বেগম, শ্রীপতিপুরের ইউনিট ম্যানেজার আমিরুল ইসলাম, বাদিয়াখালীর হিসাব রক্ষক নজরুল ইসলাম, হোসেন আরা মিনি, মর্জিনা বেগম প্রমুখ। সভা শেষে বীমা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে আলোকচিত্রীর মাধ্যমে দেখানো হয়।
বক্তারা বলেন, বীমা শিল্পে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন, মাঠপর্যায়ের কাজের গতিশীলতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নত করতে ইউনিট ম্যানেজার ও বীমা এজেন্টদের যৌথ উন্নয়ন সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের সভা মূলত একটি প্রাতিষ্ঠানিক সেতু হিসেবে কাজ করে, যা কোম্পানির লক্ষ্য এবং মাঠপর্যায়ের কাজের মধ্যে সমন্বয় ঘটায়।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : যশোর সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় মেয়েসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ধারালো দা দি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখিÑএই প্রতিপা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বরুন দে বাপ্পী : আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।গত প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার বিশ্ব ঐà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী প্রতিনিধি : ঢাকায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, শাহজাদপুর উপজেলা বিএà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited