বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৬ পিএম, ২০২৫-০৯-২২

উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
নারায়ণগঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বেশ পুরোনো।
এবার সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা সাতজন করে স্বেচ্ছাসেবক রাখবেন। আমাদের আনসার থাকবে আটজন করে। এ ছাড়া পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী থাকবে। এর বাইরেও আমরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক রাখছি।
সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মন্দিরটি পরিদর্শন করেছি। এখানে এসে ভাইদের কাছ থেকে শুনলাম, কোনো সমস্যা নেই। নারায়ণগঞ্জে এ বছর পূজার জন্য প্রায় ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতাও রক্ষা করতে হবে। সব ধর্মের মানুষ যেন মিলেমিশে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এটা আমি বলছি না, পূজা কমিটির নেতারাই বলছেন। সব জায়গায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পূজা কমিটির সঙ্গে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছিল, মণ্ডপ তৈরির শুরু থেকেই তারা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করবেন। শুধু সরকারি বাহিনী নয়, নিজস্ব গার্ড ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্বে থাকবেন। ২৪ তারিখ থেকে আনসার সদস্য এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও মাঠে নামবেন।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত


গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর