বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নবীনগরের মেঘনা নদীর ভাঙ্গনে দুইটি গ্রাম বিলীনের পথে, পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |    ০৩:৪৭ পিএম, ২০২০-১১-০১

নবীনগরের মেঘনা নদীর ভাঙ্গনে দুইটি গ্রাম বিলীনের পথে, পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নে দড়ি লাপাং ও চরলাপাং গ্রাম দুইটি মেঘনা নদী ভাঙ্গনের ফলে বিলীন হওয়ার পথে । ওই দুইটি গ্রামে গত কয়েকদিনে নতুন করে প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে । নিঃস্ব হয়ে গেছে গোটা ২০-২৫টি পরিবার। নবীনগর পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং,চরলাপাং ও চিত্রী সহ মেঘনার পাড়ের  দাসকান্দি, নজরদৌরত, কেদারখোলা, মানিকনগর, সাহেবনগর, নয়াপাড়া, শ্রীঘর, নাসিরাবাদ, সোনাবালুয়া, নুরজাহানপুর, মুক্তারামপুর, ধরাভাংগা গ্রাম মেঘনা নদীরপাড়ে অবস্থিত। অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করার ফলে প্রায় প্রতিবছরই নদী ভাঙ্গনে ওইসব গ্রামের ফসলী জমিসহ শত শত ঘর বাড়ি দোকান পাট মেঘনানদী গর্ভে বিলীন হয়ে যায় ফলে মারাত্মক ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে গ্রামগুলো। নতুন করে এ ভাঙ্গনের খবরে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস , দুইটি গ্রামসহ মেঘনা পাড়ের গ্রামগুলো পরিদর্শন করেন। তিনি বলেন,"এমপি মহোদয় বিষয়টি  আমাদের অবগত করেন, এই দুইটি গ্রামের অবস্থা শোচনীয়,এদের রক্ষায় তাৎক্ষনিক কিছু ব্যবস্থা নেয়া হবে। এ উপজেলায় নদী ভাঙ্গন রোধে বেরী বাধঁ নির্মান প্রকল্প আমাদের চলমান প্রক্রিয়া, পুরো অঞ্চলটি আমাদের প্রকল্পের আওতাধীন, কিছু অংশ বেরী বাধঁ নির্মান করা হয়েছে,কিছু অংশ জিয়ো ব্যাগ দিয়ে টিকিয়ে রাখা হয়েছে এবং পুরো অঞ্চলের প্রকল্প প্ল্যানিং কাজ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। করোনা মহামারি কাজের কিছুটা বাধাঁ সৃষ্টি করেছে, আশাকরছি আগামী ২০২২ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এসময় পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম,প্রধান প্রকৌশলী জহির উদ্দিন চৌধুরী,নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস,আ’লীগ নেতা মো. নজরুল ইসলাম, চেয়ারম্যান ফিরোজ মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর