বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দর ডিজেল সিন্ডিকেট: চেয়ারম্যানের একক সিদ্ধান্তে মাফিয়া চক্রের উত্থান

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৯ পিএম, ২০২৫-০৯-০৫

চট্টগ্রাম বন্দর ডিজেল সিন্ডিকেট: চেয়ারম্যানের একক সিদ্ধান্তে মাফিয়া চক্রের উত্থান

চট্টগ্রাম বন্দরকে ঘিরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তেল মাফিয়া সিন্ডিকেট। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরুজ্জামানের প্রত্যক্ষ মদদে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান্টা ওশান কনস্ট্রাকশন সম্প্রতি ডিজেল সাপ্লাইয়ের ওয়ার্ক অর্ডার দিয়েছে পোর্টল্যান্ড গ্রুপের অনুকূলে। প্রতিষ্ঠানটির মালিক ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, ছাগলনাইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং কুখ্যাত মাফিয়া চক্রের অন্যতম নেতা মিজানুর রহমান মজুমদার।

বাংলাদেশের জ্বালানি ব্যবসার মূল কেন্দ্র চট্টগ্রাম বন্দর। বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলকে ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি তেল সিন্ডিকেট ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর কিছুদিন স্তব্ধ থাকলেও দ্রুতই নতুন রূপে সক্রিয় হয়ে উঠেছে। সূত্র জানায়, বিদেশি জাহাজ থেকে চোরাই পথে সংগৃহীত ডিজেল সাগরপাড়ে সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে নতুন করে গড়ে উঠেছে এই সিন্ডিকেট। নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর প্রবাসী মিজানুর রহমান মজুমদার।

বর্তমানে তার দুই ভাই দেশে থেকে পোর্টল্যান্ড গ্রুপের ব্যবসা পরিচালনা করছেন। সিঙ্গাপুরে বসে মজুমদার সার্বক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। অথচ একাধিকবার গোয়েন্দা সংস্থা পোর্টল্যান্ড গ্রুপের বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট দিলেও, চেয়ারম্যান মনিরুজ্জামানের একক সিদ্ধান্তে প্যান্টা ওশান কনস্ট্রাকশনের নামে ২ লাখ লিটার ডিজেল সাপ্লাইয়ের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।

অক্টোবর মাসে শুরু হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পের মূল কাজ। এই প্রকল্পে যৌথভাবে কাজ করছে জাপানের প্যান্টা ওশান ও টোয়া কর্পোরেশন। প্রকল্প শুরু হওয়ার আগেই আওয়ামী মাফিয়া সিন্ডিকেট ডিজেল সাপ্লাই ব্যবসা দখলে নিতে সক্রিয় হয়ে পড়েছে।

সিঙ্গাপুরে বসে ষড়যন্ত্র: মাতারবাড়ি বন্দরের নিয়ন্ত্রণের পাঁয়তারা

বিশেষ সূত্র জানায়, শেখ হাসিনার পতনের পর বিপুল অর্থপাচার করে সিঙ্গাপুরে পালানো মিজানুর রহমান মজুমদার এখন বিদেশ থেকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। অভিযোগ আছে, তিনি প্যান্টা ওশানের স্থানীয় কর্মকর্তা আবু বক্কর সিদ্দিককে ম্যানেজ করার পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগসাজশে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ কাজ দখলের পরিকল্পনা করছেন।

চোরাই তেল বাণিজ্য ও কোস্টগার্ডে ধরা পড়া

মিজানুর রহমানের মালিকানাধীন পোর্টল্যান্ড লিমিটেড দীর্ঘদিন ধরে চোরাই তেল ব্যবসায় জড়িত। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল পাচারের সময় কোস্টগার্ড দুইটি জাহাজ আটক করে—একটি পানামার পতাকাবাহী এমটি ডলফিন–১৯, অন্যটি ছিল পোর্টল্যান্ডের তেল সরবরাহকারী বাংলাদেশি জাহাজ ওটি ইউনিয়ন। বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশি জাহাজে তেল সরবরাহ করছিল তারা। কাস্টমস ও কোস্টগার্ড জানায়, এতে সরকারের অন্তত ৪ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

বিপিসির তথ্যমতে, গত ছয় মাসে প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় সংস্থা থেকে এক ফোঁটা তেলও সংগ্রহ করেনি, অথচ একই সময়ে জাহাজে জাহাজে কোটি কোটি টাকার তেল বিক্রি করেছে। বৈধ বাণিজ্যের আড়ালে মূল ভরসা ছিল চোরাই ব্যবসা।

ছাত্র আন্দোলনে হত্যার দায় ও মাফিয়া সাম্রাজ্য

শুধু অর্থনৈতিক অপরাধ নয়, রাজনৈতিক সহিংসতাতেও কুখ্যাত মিজান। বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় তার নেতৃত্বে অন্তত ১২ জনকে খুন এবং শতাধিক মানুষকে আহত করার অভিযোগ রয়েছে। ফেনীতে ছাত্র–জনতার ওপর দমন–পীড়ন চালিয়ে একসময় আতঙ্ক সৃষ্টি করেছিলেন তিনি।

আওয়ামী সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রীর এপিএস আলাউদ্দিন নাসিম, সাবেক মেয়র আজম নাসির উদ্দীনসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মিলে গত এক দশকে বন্দর–টেন্ডার, তেল ব্যবসা ও মেরিন সাইট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেন।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

শুধু চোরাই তেল ব্যবসা নয়, রাষ্ট্রের কৌশলগত স্থাপনা চট্টগ্রাম ও মাতারবাড়ি সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ প্রশ্নে মিজানুর রহমানের সক্রিয়তা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাদের আশঙ্কা, শেখ হাসিনার পতনের পরও বিদেশে পালিয়ে থাকা সহযোগীরা যদি আবারও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাত দখল করে, তবে দেশে নতুন করে অরাজকতা তৈরি হতে পারে।

চোরাই তেল পাচার, বন্দরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য, কোটি কোটি টাকা পাচার, ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড, আওয়ামী মাফিয়া সিন্ডিকেটের নেতৃত্ব—সবকিছু মিলিয়ে মিজানুর রহমান মজুমদারকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল অপরাধ সাম্রাজ্য। শেখ হাসিনার পতনের পরও বিদেশে বসে এ সাম্রাজ্য নিয়ন্ত্রণের চেষ্টা প্রমাণ করে, রাষ্ট্রীয় খাতের জন্য এখনো তিনি বড় হুমকি হয়ে আছেন।

রিটেলেড নিউজ

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা : টিআইবি

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা : টিআইবি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানি...বিস্তারিত


নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রু...বিস্তারিত


বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত


দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

নিজস্ব প্রতিবেদক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘট...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে এক কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়ল ৪৭৮

চাঁপাইনবাবগঞ্জে এক কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়ল ৪৭৮

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস...বিস্তারিত


ভোটের আগেই ঢাকা ৮ আসনের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

ভোটের আগেই ঢাকা ৮ আসনের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: