বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সুন্দরগঞ্জে উপজেলা দিবস পালিত

সংবাদদাতা, গাইবান্ধা ::    |    ০৩:১৫ পিএম, ২০২০-১০-২৪

সুন্দরগঞ্জে উপজেলা দিবস পালিত

 

 

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা দিবস্ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিভিন্ন ব্যানার, প্যানা ও ফেষ্টুনে সজ্জিত একটি বিশাল র‍্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলী মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন
উপজেলা জাপার সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার
সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক সাইদুর রহমান, বেলকা
ইউনিয়ন জাপার আহ্বায়ক রেজাউল ইসলাম রানা, কৃষক পার্টির নেতা রফিকুল ইসলাম, উপজেলা জাতীয়
মহিলা পার্টির নেতা আক্তারবানু ইতি, জুলহালিফা আলমসহ জাপা ও তার অন্যান্য সহযোগি সংগঠনের
বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন-দেশের শ্রেষ্ঠ সংস্কারক, উন্নয়ন ও সুশাসনের রুপকার সাবেক রাষ্ট্রপতি, জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ ঘুণেধরা প্রাগৈতিহাসিক প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙ্গে আধুনিক রাষ্ট্রের সময়োপযোগী উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেন। এ বক্তব্যে সংহতি রেখে আক্তারবানু ইতি নিজের রচিত ক্ষুদ্র ছড়া কেটে বলেন-এরশাদ দিয়েছেন উপজেলা-তাইতো দেশে আজ উন্নয়নে উজালা, পল্লীর সব উপজেলায়-এরশাদ তোমায় দেখা যায়, উপজেলা থেকে জেলা-এরশাদ তোমায় যায়না ভোলা। পরে বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তীতে সু-দীর্ঘ ৮ বছর ৯ মাস ১৩ দিনের শাসনামলে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ গ্রামগঞ্জেও শহরের
মতোই উন্নয়ন ঘটাতে উপজেলা বাস্তবায়নের মাধ্যমে ঐতিহাসিক পটভূমি রচিত করেন। এর বিরোধিতা
করলেও পরবর্তীতে ক্ষমতায় আসা সরকারগুলো অবশেষে এ শাসন ব্যবস্থাকেই বাস্তবায়ন করছে। যার ফলশ্রুতিতে
আজ এ দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে।

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর