শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০১:২৪ পিএম, ২০২৫-১১-৩০
বঙ্গোপসাগরে নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী বার্ষিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজ রোববার (৩০ নভেম্বর)। এ উপলক্ষ্যে সকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে মহড়া শুরু হয়।
নৌবাহিনী জানায়, রোববার সকাল থেকেই ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট ও মিসাইল বোটসহ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নেয়। এছাড়া নৌ বাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ এই মহড়ায় অংশ নিয়েছে।
মহড়া পর্যবেক্ষণে সকালে বানৌজা খালিদ বিন ওয়ালিদে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাদের সঙ্গে নিয়ে সমুদ্র মহড়ার বিভিন্ন পর্যায় প্রত্যক্ষ করছেন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং যুদ্ধক্ষেত্রে সমন্বিত সক্ষমতা বৃদ্ধিই এ মহড়ার মূল লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited