শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২৬-১০-২৪
মো:সোহেল তালুকদার , পটুয়াখালী :
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চললেও পটুয়াখালীর দুমকিতে পায়রা ও পাণ্ডব নদীর বিভিন্ন স্থানে মাছ শিকার অব্যাহত থাকার অভিযোগ উঠেছে। নদীতে ইঞ্জিনচালিত নৌকা চলাচল ও জাল ফেলে মাছ ধরার অভিযোগ ঘিরে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নিয়মিত অভিযান ও কার্যকর তদারকি বাড়ানো না হলে মা ইলিশ সংরক্ষণের উদ্যোগ ব্যাহত হতে পারে।
সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ। এ সময় ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা কার্যকর থাকা সত্ত্বেও দুমকির বিভিন্ন নদীপয়েন্টে কিছু জেলে ও মাছ শিকারি এ বিধিনিষেধ মানছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, পায়রা নদীর পাঙ্গাশিয়া, আলগী, লেবুখালী, আঙ্গারিয়া, জেলেবাড়ি ও বাহেরচর এলাকাসহ মুরাদিয়া এবং পাণ্ডব নদীর বিভিন্ন অংশে মাছ শিকারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, কিছু নৌকায় জাল ফেলে মাছ ধরার তৎপরতা দেখা যাচ্ছে। এতে নিষেধাজ্ঞার উদ্দেশ্য বাস্তবায়ন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জীবিকার তাগিদে নদীতে নামছেন কিছু জেলে। নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের একটি অংশ আর্থিক সংকটে পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আঙ্গারিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, “কেউ নামে পেটের ক্ষুধায়, কারও কাছে আবার উৎসব।”
অন্যদিকে, পাতাবুনিয়া জেলেবাড়ি এলাকার জেলে সুকুমার দাস বলেন, সরকারি সহায়তার ২৫ কেজি চাল দিয়ে একটি পরিবারের দীর্ঘ সময়ের চাহিদা মেটানো কঠিন। চার-পাঁচ সদস্যের পরিবারের জন্য এ চাল পর্যাপ্ত নয়। এর সঙ্গে এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপও রয়েছে। এসব কারণে জীবিকার তাগিদে কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছেন বলে তিনি জানান।
তবে জীবিকার সংকট থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার আইনসিদ্ধ নয়। এ পরিস্থিতিতে জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাছ শিকার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। প্রকৃত জেলেদের সহায়তা বাড়ানোর তাগিদ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারি বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিব সরকার বলেন, নদী, জেলে ও ইলিশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। জেলেদের জীবিকা সুরক্ষিত না হলে ইলিশ সংরক্ষণ কার্যক্রমে তাঁদের সম্পৃক্ততা বাড়ানো কঠিন।
তিনি প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ, সঠিক ব্যক্তিদের কাছে সরকারি সহায়তা পৌঁছানো এবং নিষেধাজ্ঞার ২২ দিনের জন্য ঋণের কিস্তি মওকুফের বিষয়টি বিবেচনার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে মা ইলিশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ বাড়বে।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, সংশ্লিষ্ট এলাকায় তাঁদের টহল দল সম্প্রতি পরিদর্শন করেছে। তবে সীমিত জনবল ও মাত্র একটি টহল দল থাকায় উপজেলার সব নদীপয়েন্টে একসঙ্গে নজরদারি করা কঠিন হচ্ছে। তা সত্ত্বেও টহল কার্যক্রম জোরদারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পাঙ্গাশিয়া এলাকার বাসিন্দা মো. ফারুক বলেন, মা ইলিশ শিকার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে নদীতে ইলিশের প্রাপ্যতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি নিষেধাজ্ঞার সময় নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানান।
মা ইলিশের প্রজনন রক্ষা এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন ধরে রাখতে নিষেধাজ্ঞার যথাযথ বাস্তবায়ন জরুরি। এ জন্য নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল, পর্যাপ্ত জনবল, সমন্বিত অভিযান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নজরদারি আরও জোরদার হলে মা ইলিশ শিকারের অভিযোগ কমবে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারের নেওয়া উদ্যোগ আরও কার্যকর হবে।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে শনিবার রাতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত
বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited