বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিলেটে খুলেছে অফিস আদালত !! উপস্থিতি কম

সংবাদদাতা, সিলেট :    |    ০৪:৫৪ পিএম, ২০২১-০৫-১৭

সিলেটে খুলেছে অফিস আদালত !! উপস্থিতি কম

 পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সিলেটে খুলেছে ব্যাংক সহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস। তবে ঈদের ৩/৪ দিনের ছুটির পর অফিস খুললেও উপস্থিতি ছিল খুব কম। বিভিন্ন অফিসের কর্মকর্তাদের ঈদ পরবর্তী কুশলাদি বিনিময়ে দিনের বেশীর ভাগ সময় কেটেছে। গ্রাহক না থাকায় বিভিন্ন অফিসের কর্মকর্তাদের অলস সময় কাটাতে হয়েছে। নগরীতে যানবাহন ও জনসাধারণের উপস্থিতি তুলনামুলক কম দেখা গেছে। তবে কুমারগাও বাসস্ট্যান্ড ও কদমতলী টার্মিনাল সহ বিভিন্ন বাস স্টেশনে সিলেটমুখী মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আদালত খুললেও বিচারপ্রার্থী ও আইনজীবির উপস্থিতি ছিল একেবারে কম। রোববার নগরীর বিভিন্ন অফিস ঘুরে এই চিত্র দেখা গেছে।

শুক্রবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আগে থেকেই সরকারের নির্দেশনা ছিল ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। একই সঙ্গে ঈদের ছুটি একদিন কমিয়েও দেওয়া হয়েছে। গত বুধবার ২৯ রজমানও অফিস খোলা ছিল। এবার ঈদের ছুটির দুদিনই গেছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে। করোনা সংক্রমণের কারণে লকডাউনের মধ্যে জরুরী সেবা দেওয়া দপ্তর ছাড়া সরকারি অন্যান্য অফিস বন্ধ রয়েছে।

এপ্রিলের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথমে যানবাহন চালু রেখে লকডাউন দেয় সরকার। পরে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ রোববার মধ্যরাতে শেষ হয়। বিধিনিষেধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে আগামী ২৩ মে পর্যন্ত নেওয়া হচ্ছে।

রোববার নগরীর বিভিন্ন অফিস ও বিপনী বিতান ঘুরে দেখা যায়, সকাল থেকেই ব্যাংক-বীমা অফিসে গ্রাহকের উপস্থিতি ছিলনা বললেই চলে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগেই অনেকেই তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন। অতি জরুরি প্রয়োজনে এখন কিছু গ্রাহক ব্যাংক সহ অন্যান্য অফিসমুখী হচ্ছেন। তবে ২/১ দিনের মধ্যেই অফিস আদালতে মানুষের উপস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রোববার নগরীর বিভিন্ন বিপনী বিতান ও মার্কেট খুলতে শুরু করলেও ক্রেতাদের উপস্থিতি ছিল নগণ্য।

সিলেট জেলা আইনজীবি সমিতির লাইব্রেরী সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, রোববার থেকে সিলেটে আদালত খুললেও উপস্থিতি একেবারে কম ছিল। তাছাড়া লকডাউন চলাকালে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। অনলাইনে জামিন কার্যক্রম চলছিল। ঈদ পরবর্তী সময়ে বিচারপ্রার্থী ও আইনজীবিগণের উপস্থিতি কম দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংক তালতলা শাখার কর্মকর্তা মনির উদ্দিন বলেন, রোববার ব্যাংক খুলেছে ঠিক। তবে গ্রাহক উপস্থিতি কম ছিল। এছাড়া লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক জনবলের উপস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হওয়ায় কর্মকর্তাদের উপস্থিতিও কম। রোববার টাকা জমার পরিমাণ মোটামুটি ভালো হলেও উত্তোলন প্রায় শুণ্য ছিলো বললেই চলে। তবে দুয়েকদিনের মধ্যে ব্যাংকে উপস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর