শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩৭ পিএম, ২০২১-০৭-৩১
- তারেকুল আলম
ডুবু ডুবু সূর্যের অর্পিত দায়িত্ব নিয়ে সন্ধ্যাতারা
আমার আকাশ থেকে হারিয়ে যাবে- যদি জানতাম,
আমি সন্ধ্যাতারার রূপ- সমুদ্রে নিত্যস্নায়ী হওয়ার
স্বপ্ন না বুনে ডুবন্ত সূর্যের গোধূলি আভায় গা ভাসাতাম।
গা ভিজিয়ে মাতাল হওয়ার সুযোগ
এমন স্বপ্ন জাগানির রূপের জৌলুশে,
হয়তো-বা হাত ছাড়া করে নাই
সমুদ্র পাড়ের অনেক ভবঘুরে পুরুষে।
তাইতো সে দিন বিভোর ছিলাম
দো-জাহানে অবিরত তোমাকে পাওয়ার আশায়,
তবে বিপত্তি ঘটে তখনই
যখন ভুগি তোমাকে হারানোর হতাশায়।
এখনো তোমাকে নিয়ে সমুদ্র পাড়ে সূর্যাস্ত দেখা
বেলাভূমিতে হারিয়ে যাওয়া গোধূলি আভায়,
আরো কত কি মনোবাসনা পূর্ণ করে হাতে হাত রেখে
আপন নিলয়ে ফিরার অতৃপ্ত বাসনা তাড়িয়ে বেড়ায়।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited