শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৮ পিএম, ২০২৬-০২-০২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসে বসে ৫ লাখ ২৪ হাজার ১৬৬ জন বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত দেশে এসে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট। সোমবার (২ ফেব্রুয়ারি) ওসিভি এবং আইসিপিভি প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট এখনো সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, তাদের তথ্যও জানিয়েছে ইসি। সোমবার পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। ভোটাররা ডাক বক্সে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪টি ব্যালট। তবে এখন পর্যন্ত রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন মাত্র ১৪৭টি ব্যালট। এর মধ্যে ঢাকা জেলার রিটার্নিং অফিসারদের প্রাপ্ত ব্যালটের সংখ্যা ৫৮৮টি বলে ইসির ওয়েবসাইট থেকে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited