বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইমরান খানের ‘বিদেশি ষড়যন্ত্র’ অভিযোগ খতিয়ে দেখবে তদন্ত কমিশন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:০৫ পিএম, ২০২২-০৫-০৮

ইমরান খানের ‘বিদেশি ষড়যন্ত্র’ অভিযোগ খতিয়ে দেখবে তদন্ত কমিশন

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের সরকার উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করবে পাকিস্তান সরকার। তদন্তের জন্য একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির নতুন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, এমন ব্যক্তিদের নিয়ে নিপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হবে যাদের বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জের মুখে পড়বে না।

তিনি আরও বলেন, সত্যটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কথাও বলেন তিনি।
মরিয়ম বলেন, ইমরান খানের অভিযোগ দেশের জন্য অপূরণীয় ক্ষতি করেছে এবং দেশের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি স্বাধীন, নিরপেক্ষ কমিশনের মাধ্যমে সত্যটা কী তা খুঁজে বের করা।

নতুন তথ্যমন্ত্রী মরিয়ম আরও অভিযোগ করে বলেন, ইমরান খান র্যালি ও সমাবেশ করে তার স্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের দুর্নীতির বিষয়টি ঢাকতে চান। তিনি আরও বলেন, পিটিআই সরকারের সময় ২০১৮ থেকে ২০১১ সালের মধ্যে ৩৪টি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যেগুলোর অধিকাংশই ফারাহ খানের নামে। এই সময়ের মধ্যে এসব ব্যাংক অ্যাকাউন্টে ৮৭০ মিলিয়ন পাকিস্তানি রুপি স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শিগগির নির্বাচনের দাবি জানিয়েছিলেন। তার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে তিনি দাবি করেন এটি বিদেশি ষড়যন্ত্রের অংশ।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে বিদায় নিয়েছেন ক্ষমতা থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে। রাজনীতির লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তানের এই সাবেক ক্যাপ্টেন।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর