বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৩৫ পিএম, ২০২৪-০৪-১৭

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর উপর পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী বর্বর  হামলা চালিয়েছে।
প্রতিহিংসা ও জুলুমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে ও নির্যাতিত মানুষের পক্ষ থেকে দূরে   রাখতে এ হামলা করা হয়েছে  মর্মে বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দৈনিক আমাদের চট্টগ্রামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের জানান,  মঙ্গলবার(১৬ এপ্রিল)রাত সাড়ে ৮ টায় আমি কাজীর দেউরী বাজারে বাজার করতে যাই। আমার সাথে ছিল সাংবাদিক মুনির চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইফতেখার চৌধুরী। এ সময় সেখানে আগে থেকে উৎপেতে থাকা জামাতের আনোয়ারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী, চোরাচালানী, সন্ত্রাসী, জামায়াত নেতা ফরিদ মন্ত্রীর এপিএসের দাপট দেখিয়ে নানা ধরনের অসম্মানজনক ও হুমকি ধমকি দিতে থাকে। আমি প্রতিবাদ করলে বাজারের ব্যবসায়ীরা সন্ত্রাসী ফরিদকে বাজারের বাইরে নিয়ে যায়। সন্ত্রাসী ফরিদ বাজারের বাইরে গিয়ে চকবাজারের শীর্ষ সন্ত্রাসী জসিমসহ কয়েকজন সন্ত্রাসী ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে  বাজারের  লোকজন এদেরকে প্রতিরোধ করলে বেগতিক দেখে তারা কেটে পড়ে। এসময় সাবেক ভূমিমন্ত্রীর এপিএস ইমরান হোসেন বাবুসহ পুনরায়  ফিরে এসে আমার উপর অতর্কিতে হামলা করে।  স্থানীয় দোকানদাররা তাদের ফের ধাওয়া করে আমাকে উদ্ধার করে। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে আমাকে আইনগত ব্যবস্থা নিতে বলে। আমি তাদের বিরুদ্ধে আইগতভাবে ব্যবস্থা নিয়েছি।
তিনি আরও বলেন, জীবনের শুরু থেকে আমাকে একটি প্রভাবশালী গোষ্টি কর্তৃক নানা ধরনের হয়রানি করে আসছে। নানা হুমকি দমকি বাঁধা বিপত্তি, লাঞ্চনা, বাঞ্চনা সহ্য করে অত্যন্ত সবর করে আমি আমার পেশাগত জীবন সৎ ও অল্প সন্তুষ্টি নিয়ে সফলভাবে চালিয়ে যাচ্ছি। শত শত মিথ্যা মামলা ও অপমান সহ্য করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। নানান হয়রানি স্বত্বেও সত্যের পথে থেকে অন্যায়ের মোকাবিলা করে মজলুম মানুষের পক্ষে আমার সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এগিয়ে যাচ্ছি।
এদিকে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের  চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ও এডিটরস ফোরাম পৃথক প্রতিবাদ লিপিতে  অবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
স্থানীয় আনোয়ারা উপজেলাসহ চট্টগ্রাম সাংবাদিক মহলে এ নিয়ে তীব্রক্ষোভ বিরাজ করছে।তারা সন্ত্রাসীদের  বিচারের  দাবীতে সংশ্লিষ্ট থানাসহ পুলিশের উর্ধতন মহলের দৃষ্টি আর্কষন করেছেন।   

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর