শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৪ পিএম, ২০২৬-০৬-০৩
বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলার কারণে দেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার।
একই সঙ্গে পাঁচ বিভাগে ছয় মাসের মধ্যে চালু হবে ২০০ শয্যার শিশু হাসপাতাল।
বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব হাসপাতালের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আগামী চার থেকে ছয় মাসের মধ্যে হাসপাতালগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রতিটি হাসপাতালে আধুনিক নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যাসংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হওয়ায় কিছু সময় লাগতে পারে। তবে ডিসেম্বরের মধ্যেই হাসপাতালগুলো চালু করার লক্ষ্য রয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিটি হাসপাতালে প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। জনবল অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা অমানবিক পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতির উন্নয়নে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজন অনুযায়ী একটি বা একাধিক আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর ইতোমধ্যে প্রকল্প প্রস্তুত করেছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে এবং আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
ঢাকা মিডফোর্ড হাসপাতালের কয়েকটি ভবনের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের দুই থেকে তিনটি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অবৈধভাবে সাবলেট দেওয়া এসব স্থাপনা উচ্ছেদ করে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হবে। পরে সেখানে নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, চীনের অর্থায়নে বাংলাদেশে পাঁচটি এক হাজার শয্যাবিশিষ্ট বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেশের পাঁচটি বড় শহর বা শহরসংলগ্ন এলাকায় আধুনিক স্থাপত্যশৈলীতে হাসপাতালগুলো গড়ে তোলা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করার আশা করছে সরকার।
এছাড়া রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (নিমহ) নতুন ভবন আগামী ১৫ আগস্ট উদ্বোধনের পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, নতুন ভবনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল প্রস্তুতের কাজ প্রায় শেষ হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে ভবনটি উদ্বোধনের প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited