শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৪:১৭ পিএম, ২০২৬-০৫-০২
কক্সবাজারের রামুতে অবৈধ মাদক ইয়াবা পাচার করতে গিয়ে এক পুলিশ সদস্য ধরা পড়েছেন। ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনে কর্মরত সজীব বেপারী নামে সেই পুলিশ কনস্টেবলকে গতকাল শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন। শনিবার (২ মে) সকালে ৩০ বিজিবির (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি পদক্ষেপ নিয়ে ইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited