শিরোনাম
বিহারী চাকমা, রাঙামাটি : | ০৫:১৩ পিএম, ২০২০-১১-১৮
দ্বিতীয় ধাপের করোনাভাইরাস প্রতিরোধে সকলের মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবার আহ্বান জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এ আহ্বান জানান।
সভায় তিনি আরও বলেন, আগাম প্রস্তুতি হিসাবে রাঙামাটি জেনারেল হাসপাতালে ৫০লাখ টাকা ব্যয়ে ৫০টি শয্যায় হাইফ্লো অক্সিজেন সিস্টেম স্থাপন এবং ৫ উপজেলায় ৫টি ওয়াটার এ্যাম্বুলেন্স প্রদানের প্রক্রিয়া চলছে। পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম’র পরিচালনায় পরিষদ সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, হাজী মুছা মাতব্বর, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, সান্তনা চাকমা, থোয়াই চিং মারমা, সাধন মনি চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ত্রিদীব কান্তি দাশ, মনোয়ারা আক্তার জাহান, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী প্রমূখ।
মাসিক সভায় সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করে বলেন, রাঙামাটিতে সর্বশেষ বুধবার পর্যন্ত করোনা পজিটিভ ৯শ ৮৫জন। সুস্থ হয়েছে ৯শ ১৮জন । মোট মৃত্যু ১৪জন। গত ২সপ্তাহে জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, লংগদু ও রাজস্থলী উপজেলায় করোনায় কেউ আক্রান্ত হয়নি। রাঙামাটি পিসিআর ল্যাবে ৪হাজার ৭শ ৯০জনকে
করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৯শ ৮৫জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited