বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের প্রত্যর্পণের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে SDF-এর স্মারকলিপি: ৭২ ঘণ্টার আলটিমেটাম, ১৪ জুন থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা

ঢাকা, ১১ জুন ২০২৬:

নিজস্ব প্রতিবেদক ::    |    ০২:৪৯ পিএম, ২০২৬-০৬-১১

শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের প্রত্যর্পণের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে SDF-এর স্মারকলিপি: ৭২ ঘণ্টার আলটিমেটাম, ১৪ জুন থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদন :  শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ, স্বচ্ছ বিচার নিশ্চিতকরণ এবং জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (SDF)। সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বরাবর এই আবেদন জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। একই সাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারতের সাথে কূটনৈতিক আলোচনার অগ্রগতি ও আসামি প্রত্যর্পণের বিষয়ে দেশবাসীকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আগামী ১৪ জুন থেকে দেশবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
SDF-এর পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবিগুলো হলো:
১. দ্রুত প্রত্যর্পণ: শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ কূটনৈতিক ও আইনগত উদ্যোগ গ্রহণ করা।
২. ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিতের দাবি: হত্যাকারীকে ভারত সরকার বাংলাদেশের কাছে হস্তান্তর না করা পর্যন্ত ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার কার্যকর পদক্ষেপ নেওয়া।
৩. বিশেষ ট্রাইব্যুনালে বিচার: অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইন অথবা প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।
৪. সরকারি পর্যবেক্ষণ: ভারতীয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে অভিযুক্তদের বর্তমান অবস্থা, নিরাপত্তা ও অবস্থান সম্পর্কিত তথ্য সরকারিভাবে সংগ্রহ ও পর্যবেক্ষণ করা।
৫. যৌথ জিজ্ঞাসাবাদ: প্রয়োজনে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ জিজ্ঞাসাবাদ, তথ্য বিনিময় ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা করা।
৬. ৭২ ঘণ্টার আলটিমেটাম ও অবস্থান কর্মসূচি: তদন্ত ও প্রত্যর্পণ প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জাতিকে বিস্তারিত জানাতে হবে। এই সময়ের মধ্যে সুস্পষ্ট তথ্য উপস্থাপনে ব্যর্থ হলে আগামী ১৪ জুন থেকে SDF শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করবে।
৭. বিদেশি নাগরিকদের নথিপত্র যাচাই: বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র, ভিসা ও অবস্থান আইন অনুযায়ী কঠোরভাবে যাচাই করা।
স্মারকলিপিতে SDF নেতৃবৃন্দ উল্লেখ করেন, এই নির্মম হত্যাকাণ্ড দেশের সাধারণ মানুষ এবং হাদীপ্রেমী জনগোষ্ঠীর মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে প্রধান অভিযুক্ত ভারতে অবস্থান করায় যথাযথ কূটনৈতিক তৎপরতা চালানো না হলে বিচার প্রক্রিয়া বিলম্বিত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদা দৃঢ়। তাই জাতীয় স্বার্থে শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বার্তা প্রেরক:
দপ্তর সম্পাদক
রাষ্ট্র সংলাপ ফোরাম (SDF), কেন্দ্রীয় কমিটি।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর