শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:২৯ পিএম, ২০২৬-১০-১৩
যশোর ব্যুরো :
যশোর শহরের আশ্রম রোডে একটি দোকানের টিনের চালা কেটে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার ১২ অক্টোবর দিবাগত রাতে মা টি স্টোর অ্যান্ড ভ্যারাইটিস স্টোর নামের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক আহাদ আলীর স্ত্রী পপি পুলিশকে জানান, সোমবার ১২ অক্টোচবর রাত সাড়ে ১০টার দিকে তাঁর স্বামী দোকান বন্ধ করে বাড়িতে চলে আসেন। মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ৬টার দিকে দোকান খুলে দেখতে পান, ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং দোকানের টিনের চালা কাটা। অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরেরা চোরেরা দোকানের টিনের চালা কেটে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সে রাখা নগদ ৭০ হাজার টাকা, ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি ইলেকট্রিক চুলা, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া নগদ টাকা ও মালামালের মোট মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেন তিনি। চুরির বিষয়টি জানাজানির পর আশপাশের লোকজনকে অবহিত করা হয়। পরে কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি। তবে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, এখনো পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গীতে সম্মানিত ওলামা মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো: যশোরে ময়লা-আবর্জনা এলোমেলো ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাকে কেন্দ্র করে চলচ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : পর্যটন নগরী রাঙ্গামাটির ফিসারী বাঁধে নয়নাভিরাম লেক ভিউ গার্ডেনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : সিলেটে প্রতিদিন হামের আক্রমনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন চিকিৎসা নিতà§...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটিতে নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited