বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঋণখেলাপির দায়ে বিএনপির আসলাম চৌধুরী ও স্ত্রী বিরুদ্ধে আদালতের পরোয়ানা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৪৬ পিএম, ২০২৫-০৮-১৯

ঋণখেলাপির দায়ে বিএনপির আসলাম চৌধুরী ও স্ত্রী বিরুদ্ধে আদালতের পরোয়ানা

২৬০ কোটি টাকার ঋণখেলাপির দায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। সোমবার (১৮ আগস্ট) বিচারক মো. হেলাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।
মামলার নথি অনুযায়ী, নগরীর পাহাড়তলী শাখা থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ নিয়মমাফিক পরিশোধ না করায় স্ট্যান্ডার্ড ব্যাংক মামলাটি দায়ের করে। ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ নিলামে তুললেও কোনো ক্রেতা আগ্রহ না দেখানোয় ব্যাংক আদালতের দ্বারস্থ হয়। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসলাম চৌধুরী প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে। ওই বছরের ১৫ মে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে তোলা হয়। এরপর সরকারের পতনের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এর ১৫ দিন পর, ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী। এক বছর পার না হতেই আবারও বড় অঙ্কের ঋণখেলাপির মামলায় তার নাম উঠে এলো।

রিটেলেড নিউজ

গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনকারী দুই সহোদরসহ তিন বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনকারী দুই সহোদরসহ তিন বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও লুটপাটের সন্তানকে গাছ...বিস্তারিত

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি  প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে ...বিস্তারিত

ফটিকছড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

ফটিকছড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি:  চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ১২ ভ...বিস্তারিত

কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন

কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার সভাপতি ও জুল...বিস্তারিত

ফেনী সীমান্তে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় শাড়ি, থ্রী পিসসহ কাভার ভ্যান জব্দ

ফেনী সীমান্তে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় শাড়ি, থ্রী পিসসহ কাভার ভ্যান জব্দ

ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস ও ...বিস্তারিত

সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এস...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর