শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৪২ পিএম, ২০২৩-০২-১১
ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে তুরস্ক ও সিরিয়া। স্মরণকালের সবচেয়ে এই শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
এমতাবস্থায় তাদের সাহায্য করতে এগিয়ে এসিছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শোক প্রকাশ করে প্রিমিয়ার লিগ। একইসঙ্গে ভূমিকম্পে ক্ষতি হওয়া মানুষদের জন্য ১০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৬২ হাজার টাকা) অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এছাড়া প্রিমিয়ার লিগের এই সপ্তাহের ম্যাচগুলোতে খেলোয়াড় ও কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।গত সোমবার স্থানীয় সময় ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। প্রিমিয়ার লিগের আগে তাদের সাহায্য করতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited