বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

দূরে রাখুন কর্মক্ষেত্রের ক্লান্তি

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৩৭ পিএম, ২০২১-১২-০৬

দূরে রাখুন কর্মক্ষেত্রের ক্লান্তি

যুগের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে গেছে আমাদের কর্মক্ষেত্রের পরিধি এবং ব্যস্ততা। এখন আর সেই আগের মতো ঘড়ি বেঁধে ৯-৫টা অফিসের কথা ভাবা যায় না। 
বেশির ভাগ ক্ষেত্রেই নারী-পুরুষ সবাইকেই দিনের সবচেয়ে দীর্ঘ সময় অফিসেই কাটাতে হয়। এক টানা কাজের চাপে প্রায়ই আমাদের শরীর ও মনে নেমে আসে ক্লান্তি, নষ্ট হয় কর্মস্পৃহা। অথচ ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই এক টানা কাজের চাপ আর ক্লান্তি থেকে রক্ষা পেতে পারি বেশ সহজেই, করতে পারি আরও অনেক কাজ।

আসুন জেনে নিই ক্লান্তি দূর করার সহজ কিছু উপায়:

১.  সবচেয়ে বড় উপায় প্রয়োজন মতো ঘুম। রাতে ঠিক মতো ঘুম হলে সারাদিনই শরীর-মনে সতেজ ভাব থাকে, খুব সহজেই ক্লান্তি আসে না। তাই যত ব্যস্তই থাকুন, চেষ্টা করুন রাতে অন্তত ৭-৮ ঘণ্টা লম্বা একটা ঘুম দেওয়ার।

২.  সকালের নাশতার ব্যাপারটাও কিন্তু ফেলনা বিষয় নয়। দিনের শুরুতেই পর্যাপ্ত আহার আপনার শরীরে এনে দেবে বাড়তি কাজ করার ক্ষমতা। পর্যাপ্ত পুষ্টিকর সকালের নাশতা একদিকে শরীরে জোগান দেবে বাড়তি শক্তি, অন্যদিকে মস্তিষ্কের কার্যক্ষমতাকেও ঠিক রাখবে দীর্ঘ সময়।
  
৩.  কাজের ফাঁকে স্বল্প বিরতি দিন। এক টানা ঘণ্টার পর ঘণ্টা কাজ না করে, মাঝে মাঝে ১০ মিনিটের জন্য কাজ বন্ধ রেখে সামান্য বিশ্রাম নিন। ১ ঘণ্টা কাজ করে ৫/১০ মিনিটের জন্য হেঁটে আসুন অফিসের করিডোরে বা বারান্দায়, খোলা বাতাসে লম্বা শ্বাস-প্রশ্বাস নিয়ে নতুন উৎসাহে নেমে পড়ুন কাজে।

৪.  চা বা কফি পান করার অভ্যেসটাও এ সময় দারুণ কাজে দেবে। বিরতির সময় এক কাপ চা বা কফি পান করুন, দেখবেন মুহূর্তেই ফ্রেস আর হালকা লাগবে। তবে অতি চা বা কফি পানে হিতে বিপরীতও হতে পারে। সেজন্য প্রতিদিন চা বা কফি ৩-৪ কাপে সীমাবদ্ধ রাখুন।

৫.  অফিসের একঘেয়ে ভাব দূর করতে কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণের জন্য কুশল বিনিময় করতে পারেন। সহকর্মীর সঙ্গে দু-একটা সৌজন্যমূলক কথাবার্তাও নতুন করে কর্মপ্রেরণা জোগাতে পারে। তবে সব সময় মনে রাখতে হবে কাউকে বিরক্ত করা যাবে না একদম। নিজের কাজ ফেলে বা আরেক জনের কাজের মধ্যে তাকে মোটেও বিরক্ত করা যাবে না ।

পরিকল্পিতভাবে কাজ করলে এবং প্রয়োজনীয় সব উপাদান হাতের কাছে গুছিয়ে রাখলে অনেক কষ্টসাধ্য কাজও সহজ হয়ে যায়। একেক জনের কাজের ধরন এবং চাপ একেক রকম। নিজের কাজের ধরন আর চাপের মধ্যে সামঞ্জস্য রেখে খুঁজে নিন আপনার কান্তি দূর করার উপায়, উপভোগ করুন অফিসের লম্বা মুহূর্তগুলো।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর