বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আইনজীবী মনসুরুল গুমের মামলায় অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৫ পিএম, ২০২৫-১২-২১

আইনজীবী মনসুরুল গুমের মামলায় অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন

টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।  রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার তিন আসামির হয়ে লড়ছেন এই আইনজীবী। মনসুরুল হক বলেন, তিন আসামির পক্ষে আজ ডিসচার্জের (অব্যাহতি) আবেদন করেছি আমরা। এর ওপর শুনানি হয়েছে। কিন্তু ফরমাল চার্জে ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান ও লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের বিরুদ্ধে কোনো প্রমাণ আনতে পারেনি প্রসিকিউশন। পুরো ফরমাল চার্জেই গুমের ক্ষেত্রে এই তিনজনের নাম বলতে পারেনি তারা। কারণ গুমের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তিনি বলেন, কোনো অভিযুক্তের বিরুদ্ধে ফরমাল চার্জ আনতে হলে প্রসিকিউশনকে পিন পয়েন্ট আকারে করতে হবে। এটা খুবই পরিষ্কারভাবে আনতে হয়। অথচ এ ধরনের কোনো কিছুই আনতে পারেনি প্রসিকিউশন। তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। সবমিলিয়ে আমরা ডিসচার্জ চেয়ে আবেদন করেছি। আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। টিএফআই সেলে গুমের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে আইনজীবী তাবারক হোসেন বলেন, আমরা আজ তিনটি আবেদন করেছি। এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন চেয়ে একটি আবেদন করা হয়। অপর দুটি প্লেস অব অকারেন্স ভিজিট ও র‌্যাব থেকে কিছু তথ্য পাওয়ার আবেদন। বিচারকাজকে বিলম্বের চেষ্টা করছেন বলে মন্তব্য প্রসিকিউশনের— এমন প্রশ্নে এই আইনজীবী বলেন, আমাদের কাজ হলো অপরাধী যতটুকু অপরাধ করে, ঠিক ততটুকুই যেন হয়। অথবা খালাস পাওয়ার যোগ্য হন। প্রসিকিউশন থেকে যদি বলা হয় আমরা বিলম্ব করছি, তাহলে আমরাও বলতে পারি তারা তাড়াহুড়ো করছেন। আমাদের যতটুকু সময় প্রয়োজন ততটুকুই চাই। এখানে বিলম্ব করার সুযোগ বা তেমন উদ্দেশ্যও নেই। 

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর