বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৩১ পিএম, ২০২১-১১-৩০

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস

ভারতের সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর প্রথম দিনই সংসদে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) এ অধিবেশন শুরু হয়। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। জানা গেছে, শীতকালীন এ অধিবেশন আজ থেকে ২৫ দিন চলবে। শুরুতেই বিতর্কিত কৃষি আইন নিয়ে সংসদে স্লোগান শুরু হয়। ফলে সংসদের অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। মুলতবির আধঘণ্টা পর আবার অধিবেশন শুরু হয়। বিক্ষোভের মুখে মাত্র ৪ মিনিটের মধ্যে বিতর্কিত কৃষি আইন বাতিল বিল সংসদে পাস হয়ে যায়। এ আইন বাতিল বিল সংসদে পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিল উপস্থাপন উপলক্ষে সংসদের আজকের অধিবেশনে নিজ নিজ দলের সব সদস্যকে উপস্থিত থাকতে বলেছিল ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে জানান, তারা সরকার বিরোধীদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সরকারের নীতি নিয়ে কারও বিরোধিতা থাকলেও সংসদ ও স্পিকারের চেয়ারের মর্যাদা সমুন্নত রাখতে হবে। শীতকালীন এ অধিবেশনের আগে রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছিল ভারত সরকার। অধিবেশনের প্রথম দিন কৃষি আইন বাতিল বিল উত্থাপন করা হবে বলেই বৈঠক ডাকা হয়েছিল। শীতকালীন এ অধিবেশনে ৩০টির বেশি বিল পাস হতে পারে। বৈঠকে দেশটির রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে বৈঠক ডেকে অনুপস্থিত থাকায় মোদির সমালোচনা করেন বিরোধীরা। প্রসঙ্গত, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেড় বছর ধরে ভারতের কৃষকেরা আন্দোলন করে আসছিলেন। এ আন্দোলনের কাছে নতি স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯ নভেম্বর তিন আইনই প্রত্যাহারের ঘোষণা দেন। ২৪ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা কৃষি আইন প্রত্যাহার বিল অনুমোদন দেয়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর