বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আলাদা কক্ষে ভোটের সুযোগ, প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৩ পিএম, ২০২৬-০২-১২

আলাদা কক্ষে ভোটের সুযোগ, প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আলাদা কক্ষে ভোটদানের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন এ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের প্রধান নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বেলা ১১টায় গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট চলাকালীন একটি গুরুতর অনিয়ম প্রত্যক্ষ করেছি। এই কেন্দ্রের অধ্যক্ষের কক্ষ নির্ধারিত কোনো ভোটকক্ষ নয়। এরপরও একজন বিশেষ ব্যক্তিকে আলাদাভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই অবৈধ কাজটি করেছেন কেন্দ্রের খোদ প্রিজাইডিং কর্মকর্তা, যার ভিডিও রয়েছে। এতে আরও বলা হয়, ভোট প্রদানের সময় ওই কক্ষে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না। যা নির্বাচনী স্বচ্ছতার পরিপন্থি ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পোলিং এজেন্টের অনুপস্থিতিতে ব্যালট পেপারের বই ও সিল সেখানে নিয়ে যাওয়া হয় এবং ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। এছাড়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা স্বীকার করেছেন যে, তাকে জোর পূর্বক কাজটি করিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। মিজানুর রহমান বলেন, ভোটগ্রহণের নির্ধারিত কক্ষের বাইরে ও পোলিং এজেন্টের উপস্থিতি ছাড়া এভাবে ব্যালট পেপারের বই এবং ভোটগ্রহণ করা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি জনমনে নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। অতএব আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর