শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:০০ পিএম, ২০২১-১২-১২
সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়ে শুরুতেই বড় ধাক্কা খেলো ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, করোনা পরীক্ষায় তিন ক্রিকেটার এবং একজন টিম স্টাফ পজিটিভ হয়েছেন।করোনাভাইরাসে আক্রান্ত তিন ক্রিকেটার হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স।
বাকি একজন দলের স্টাফ। অথচ এই চারজনের সবাই টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন এবং তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। কট্রেল, চেজ আর মায়ার্স তিনজনই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। সিরিজটি শুরু হবে সোমবার থেকে। চেজ আবার আছেন ওয়ানডে সিরিজেও। তিন ম্যাচের যে সিরিজটি ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited