শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫৭ পিএম, ২০২৫-১২-৩০
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : :এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পৌর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে উপজেলার নিকটস্থ কনক কনভেনশন হলে কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে লাউড স্পিকার, মাইক,এম্পলিফায়ার,মিউজিক ব্যবহার,করে শব্দ দূষণের অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান গণমাধ্যমকে বলেন উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিযের অনুষ্ঠানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করে আশপাশের জনসাধারণের শান্তি বিঘ্নিত করা তথা গণ উপদ্রব সৃষ্টি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয় অনাদায়ে কমিউনিটি সেন্টারের মেনেজার মোঃ ওসমান (৩৫),কে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের পরিচালনার সময় ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সকলের উদ্দেশ্যে বলেন আজ ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে সকল কনভেনশন হলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকে যথাযথ আইন মেনে কার্যক্রম পরিচালনা না হলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলার এ চৌকস এই নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited