বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনায় করোনাকালে ৮ হাজার মোটর শ্রমিকের মানবেতর জীবন-যাপন

খুলনা প্রতিনিধি :    |    ০৭:৪৯ পিএম, ২০২১-০৬-২৯

খুলনায় করোনাকালে ৮ হাজার মোটর শ্রমিকের মানবেতর জীবন-যাপন

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণরোধে খুলনা জেলা প্রশাসন গত ২২ জুন থেকে লকডাউনের ঘোষণা দেন। এর সাথে জুড়ে দেওয়া হয় কতিপয় বিধি নিষেধ। গণপরিবহন এর আওতাভুক্ত হওয়ায় এ সংগঠনের আট হাজার শ্রমিকের আয় একেবারে বন্ধ হয়ে যায়। আর কত দিন বসে থাকতে হবে তার কোন নির্দিষ্ট কোন সময় নেই। এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে এ সংগঠনের সদস্যদেরকে। দীর্ঘদিন পরিবহন বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের।
খুলনা টু পাইকগাছা রুটের চালক মো. মোশারেফ জানান, আমাদের গাড়ী বন্ধ। গাড়ী বন্ধ থাকায় কর্মও বন্ধ। এ পর্যন্ত সরকারি কোন সহযোগিতা পাইনি। শ্রমিক সংগঠন থেকে কোন সহযোগিতা দেয়নি। সংসারের সদস্য পাঁচ জন। সদস্যদের নিয়ে বিপদের মধ্যে রয়েছেন তিনি। লকডাউনের সময় সংসার চালাতে গিয়ে তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন। ঋণের টাকা শোধ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ২৩ বছরের কর্মজীবনে তিনি এ রকম কঠিন বাস্তবতার সম্মুখীন হননি বলে জানিয়েছেন।
খুলনা টু মোংলা রুটের কাউন্টারের শ্রমিক মো. আলমগীর জানান, কাজ বন্ধ। কিন্তু পেট তো বন্ধ নেই। চার সদস্য নিয়ে তার পরিবার। ধার দেনা করে জীবন চলে না। দুঃসময়ে শ্রমিকের পাশে সরকারের সহযোগিতার হাত বাড়ানো উচিত। পরিবহন সেক্টরের চাকা সচল রাখার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
এদিকে লকডাউনে বদলে গেছে সড়ক মহাসড়কের চেহারা। লকডাউনে সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে পাড়া মহল্লা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে টহল দিয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, রিকশা, মোটর সাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন কোন যানবাহন চোখে পড়েনি। বাইরের কেউ ঢুকতে পারেনি। এক এলাকা হতে অন্য এলাকায় যেতে না পারার জন্য বাঁশ দিয়ে অনেক সড়কের পথ আটকে দিয়েছে পুলিশ। চলতি লকডাউনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এমন চিত্র দেখা গেছে। ইতোপূর্বে ডাকা লকডাউনগুলোতে রাস্তায় মানুষের ব্যাপক সমাগম ছিল। চায়ের দোকানগুলোতে ছিল চায়ের আড্ডা। তবে এবার রাস্তায় মানুষের চলাচল খুবই সীমিত। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হলেই পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়তে হয়েছে
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল ওয়াদুদ বলেন, খুলনা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক আমরা দিনরাত পরিশ্রম করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, খুলনা জেলা ও মহানগরে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে জেলা ও উপজেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে প্রতিটি গ্রামে মাইকিং ও সচেতনতামূলক ক্যাম্পেইন দু’দিন আগে থেকে শুরু করেছিলাম। খুলনার সাথে সাতক্ষীরা ও যশোরের সংযোগ ডুমুরিয়া উপজেলার চুকনগরে কঠোর নিরাপত্তা বসিয়ে সকল ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। খুলনা জেলার চারপাশে মোট ২৬টি চেক পোষ্ট বসানো হয়েছে। করোনা পরিস্থিতিতে পুলিশের যত দায়িত্ব আছে সব ধরণের দায়িত্ব বাস্তবায়নে মাঠ পর্যায়ে জেলার ৯টি থানাকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে যা যা করার সবই করা হচ্ছে। যা লকডাউনের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, খুলনায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে মোট ২৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছে। লকডাউন চলাকালে প্রশাসনের এ কঠোরতা অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর