শিরোনাম
রিয়াদ হোসেন ,আনোয়ারা প্রতিনিধি : | ০৮:১৯ পিএম, ২০২১-১২-২০
আনোয়ারা প্রতিনিধি ::
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ। তিনি বলেন, বৈরাগ, বারখাইন এবং চাতরী ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থী ছাড়া কেউ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়নি আর বটতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী থাকলেও ঋণ খেলাপী’র দায়ে তার মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে আপিল করেও তার মনোনয়ন ফিরে পাওয়া যায়নি। তাই এই ৪ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন,বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, বটতলী ইউনিয়নে অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল।
এছাড়াও বাকী ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited