বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চৌহালীতে এখনো দূর্ভোগ কমেনি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:    |    ০৬:২৫ পিএম, ২০২১-০৯-১৫

চৌহালীতে এখনো দূর্ভোগ কমেনি

বন্যার পানি কমতে শুরু করলেও যমুনা নদী ভাঙ্গনে এবং ঘরবাড়ি, ভিটে-মাটি, জমি-জমা ভেঙ্গে যাওয়া পরিবার গুলো চরম কষ্টে  আছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মানুষ। প্রয়োজনের তুলনায় উপদ্রুত এলাকায় সরকারী ত্রান অপ্রতুল মর্মে এলাকাবাসী দাবী করেছে।
 অনেকেই সরকারি রাস্তার উপরে,কবরস্থানে ও অন্যের বাড়িতে অবস্থান করছেন । ত্রাণ সহায়তাও অপ্রতুল। উপজেলার ৭টি ইউনিয়নে ১লক্ষ ৬৪ হাজার ৯’শ ২৯জন লোকের মধ্যে ৬ হাজার পরিবারের মাঝে  ত্রাণ বিতরণ করা হয়েছে।
  খাবার পানির সংকট তীব্র হচ্ছে।  বন্যা কবলিত এলাকায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দেখা দিয়েছে পশু খাদ্যের সংকট। নদী ভাঙ্গন নতুন সংকট তৈরি করছে। বিশেষ করে উপজেলায় দক্ষিণ  খাষপুখুরিয়া, বাঘুটিয়া, উমারপুর,ঘোরজান ও স্থলচর এলাকার নিম্না ল অউন্নত হওয়ায় বর্ষার শুরুতেই তলিয়ে যায়। এ এলাকার যাতায়াতের রাস্তা গুলো কাচা ও নিচু হওয়ার কারণে যোগাযোগে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় এখানে বসবাসকারীদের। অত বড় বন্যা না হলেও উপজেলার বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছিলো এবং সদিয়াচাদপুর, খাষপুখুরিয়া, বাঘুটিয়া,ঘোরজান ও উমারপুরে যমুনা ভাঙ্গনের তান্ডবলীলা চালিয়েছে সর্বস্ব হারিয়ে পথে বসেছে প্রায় ২হাজার ৯শত পরিবার । বন্যাজনিত কারনে নৌ-ডুবি ও পানিতে ডুবে শিশু মৃত্যুর মত ঘটনাও ঘটেছে।
উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাহহার সিদ্দিকী জানান, তার এলাকায় ২৫ হাজার ৮’শ ২৬জনের মধ্যে ৫’শ পরিবারের ঘরবাড়ি পুরোপুরি ভেঙ্গে গেছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আরো অনেক বড়িঘর। আর ফসলি জমির ২৫ ভাগ বালু জমে  নষ্ট হবে বহু ইরি গেষন।  সামনে সেখানে ফসল ফলানো কঠিন হবে। গবাদি পশুর খাদ্য সংকট তীব্র হচ্ছে। আর পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তিনি আরও বলেন,‘ত্রাণ সহায়তা তেমন নাই। এনজিও গুলো এগিয়ে আসছেনা। সরকারের পক্ষ থেকে ৩ শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাল ও শুকনো খাবার নগদ অর্থ দেয়া হয়েছে। এলাকার নদী ভাঙনের শিকার এবং যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তারা সড়কে,কবরস্থানে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন। উপজেলার অন্যান্য বন্যা কবলিত এলকার চিত্রও কম বেশি একই রকম।
 বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এসও মোঃ জাকির হোসেন জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রধান প্রধান নদ-নদীর পানি দ্রুত কমছে। পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। বর্তমানে পানি কমে ৯১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মোঃ মজনু মিয়া জানান, এপর্যন্ত বন্যা কবলিত এলাকায় ২০মে. টন চাল বরাদ্দ  ও বিতরণ করা হয়েছে।  শুকনা খাবার ও নগদ অর্থ ১২ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ।  অতিরিক্ত  ৩’শ প্যাকেট  বিতরণ  চলমান রয়েছে। গৃহ নির্মাণ ১০ টি, ২ টির কার্যক্রম অব্যাহত এবং ১০৫ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩.১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সাম্পতিক  নদী ভাঙ্গনে বিলিন প্রায়  ২.২১০ কিলোমিটার। আংশিক ক্ষতিগ্রস্থ ৯ কি,মি, বন্যায়  আংশিক ক্ষতিগ্রস্তর সংখ্যা ১ হাজার ২২০, বসতবাড়ি নদী গর্ভে প্রায় এক হাজার এবং রাস্তা ১২ কিলোমিটার।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর