শিরোনাম
কক্সবাজার, প্রতিনিধি : | ০৫:১৮ পিএম, ২০২১-০৬-০৯
কক্সবাজারের টেকনাফ থেকে ৫৭ ভরি স্বর্ণেরবার ও ৩২ হাজার ইয়াবার বড়িসহ নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় সাড়ে চার লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৮ জুন) রাতে এ অভিযান চালায় র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডেইল পাড়ায় নুরুল আলমের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৫৭ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার, ৩২ হাজার ইয়াবা, সাড়ে চারলাখ নগদ টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক নুরুল আলমের বিরুদ্ধে ইয়াবা কারবারের মামলা রয়েছে। নুরুল আলম চিহ্নিত ইয়াবা কারবারি, সংঘবদ্ধ একটি সিন্ডিকেটের সদস্য। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited