বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট আবার অসন্তুষ্ট: মাহবুব তালুকদার

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ :    |    ০৭:৪৮ পিএম, ২০২২-০১-১১

নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট আবার অসন্তুষ্ট: মাহবুব তালুকদার

শাহজাদপুরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাহবুব তালুকদার শাহজাদপুরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, চলমান নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট আবার অসন্তুষ্ট। আমার সন্তুষ্ট হওয়ার প্রকাশ খুব কম। অসন্তুষ্ট হওয়ার প্রকাশটাই বিভিন্ন সময়ে বেশি। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হলরুমে স্মার্ট কার্ড (এনআইডি) বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ। দেশে যাদের পরিচয় নেই, আমরা তাদের এনআইডির আওতায় আনতে ইতোমধ্যে কর্মশালা করেছি। যারা পরিচয়হীন, যাদের কোনও পরিচয় নেই, তাদের মানবাধিকারও নেই। মানবাধিকার পেতে হলে তাদের পরিচয় থাকতে হবে। আমরা তাদেরকে পরিচয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি।তিনি বলেন, স্মার্ট কার্ড না থাকলে কোনও নাগরিকের নাগরিকত্ব পূর্ণতা পায় না। ১৫০টি প্রতিষ্ঠানে স্মাট কার্ড ব্যবহার হচ্ছে। এই কার্ডে প্রত্যেকের ২৫টি তথ্য রয়েছে, যা জীবনের সব জায়গায় কাজে লাগবে।নির্বাচন কমিশনার বলেন, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। সেখানে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও আইনানুগ নির্বাচন যাতে হয়, সেটা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চেষ্টা চালাচ্ছি।এ সময় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমখ।
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর