শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩০ পিএম, ২০২৪-১১-২৭
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপিসহ ১৮ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
শুনানির আগে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গ্রেফতার দেখানো শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আ.স.ম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল ইসলাম, লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমান, আনিসুল হক, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন , হাসানুল হক ইনু, হাজী সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, জুনাইদ আহমেদ পলক, সোলায়মান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও যাত্রাবাড়ি থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসান।
যাত্রাবাড়ী, লালবাগ, বংশাল, আদাবর, কোতয়ালী, শাহবাগ ও চকবাজার থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited