বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফেনীতে র‍্যাবের অভিযানে ৩৯৯ বোতল ফেনসিডিল ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৫:০৫ পিএম, ২০২৪-১২-০৭

ফেনীতে র‍্যাবের অভিযানে ৩৯৯ বোতল ফেনসিডিল ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ফেনীতে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কারযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় র‌্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি প্রাইভেট কার থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা আসামি মোঃ মোস্তাক'কে (৩৫) গ্রেফতার করে হেফাজতে নেয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। পরে গ্রেফতারকৃত আসামির দেখানো ও শনাক্তমতে প্রাইভেট কারের পিছনের ব্যাকডালার ভিতর বিশেষ কৌশলে রাখা ০২টি বাজারের ব্যাগ হতে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ০১টি বস্তা হতে ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। 

এবিষয়ে র‍্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে পরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশি দামে বিক্রয় করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর